৫২ মফস্বল ডেস্ক।।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় অন্যায়, অনিয়ম ও দ‚র্নীতির বিরুদ্ধে কাফনের কাপড় পরে চলমান ৭১ দিনের কর্মস‚চী অংশ হিসাবে ১৫ তম দিনে আজ ২৫ আগস্ট রবিবার সকাল ১১ টা হতে অবস্থান শেষে দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করলেন সাংবাদিক আশরাফুল ইসলাম।
উলেখ্য,গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় অন্যায় অনিয়ম ও দ‚র্নীতির বিরুদ্ধে গত ১০ আগস্ট হতে গর্ভধারিনী মায়ের হাতে কাফনের কাপড় পরে ৭১ দিনের কর্মস‚চী পালনের ১৫ তম দিনে প‚র্ব ঘোষিত কর্মস‚চী অনুযায়ী আজ তিনি রংপুর বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। আগামী রবিবার সকাল ১১ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান শেষে দেশের সংবাদকর্মীদের জ্ঞাতার্থে তিনি এই স্মারকলিপিটির অনুলিপি প্রদান করবেন।