সোমবার সকালে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।একই সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে রেলওয়ে সম্পত্তি আইন ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। কোনো ব্যক্তি রেলের জায়গা দখল ও চুরি করলে সাত বছর এবং সহায়তা করলে পাঁচ বছরের জেল-জরিমানার বিধান রাখা হয়েছে । অভিযুক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করতে পারবে।
এ ব্যাপারে সচিব বলেন, ‘এই আইনটি ১৯৭৯ সালে সামরিক সরকারের আমলে করা। উচ্চ আদালতের নির্দেশনার আলোকে আইনটির বৈধতা দেওয়ার জন্য প্রস্তাবটি সংসদে উত্থাপন করা হবে। আগের আইনটি প্রায় অপরিবর্তিত রাখা হবে।’
এ আইনের বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘রেলওয়ের সম্পত্তি অবৈধভাবে দখল করলে আগের আইনে বিধান ছিল সাত বছরের কারাদণ্ড। নতুন আইনেও এটি থাকছে।সার্ক ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট ফর এনার্জি কো-অপারেশন (ইলেকট্রিসিটি) চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে আজকের মন্ত্রিসভার বৈঠকে। এ চুক্তির আওতায় সার্কভুক্ত দেশের মধ্যে বিদ্যুৎ সরবরাহের সুযোগ সৃষ্টি হবে বলে জানান সচিব।