৫২ ক্রাইম রিপোর্ট ডেস্ক।।
রাজধানীর তেজগাঁও থেকে গাড়ি চুরি চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার রাতে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালায় র্যাব-২। এ সময় অস্ত্র-গুলিসহ আন্তঃজেলা ডাকাতদল ও সংঘবদ্ধ গাড়ি চুরি চক্রের ৭ সদস্যকে আটক করা।তবে তাৎক্ষণিক আটক হওয়াদের নাম-পরিচয় জানানো হয়নি।আটকদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।