৫২, গাজীপুর অফিস।।
রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও রাজেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০১৯) বিদ্যালয় প্রাঙ্গনে এ ফলাফল ঘোষণা করা হয়।
রাজেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন শেখ এবং রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জান-ই-আলম সুমনের পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গনে পৃথক দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এবং রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন ও রাজেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং গাজীপুর জেলা পরিষদের সদস্য মোঃ নুরুল ইসলাম শিমুল।
সন্মানিত অতিথির বক্তব্য রাখেন রাজেন্দ্রপুর মুক্তিযোদ্ধা আঞ্চলিক কমান্ডারের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মইজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন,
রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মোঃ আলী আসকর মাস্টার, রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ আবু সাইদ কামাল, রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মোস্তফা ফকির, ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ মজনুল হক মজনু, রাজেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ লিয়াকত আলী খান, ফাউগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক মোঃ আমির উদ্দিন ফকির, ৭নং ওয়ার্ড আ’লীগের মোঃ জজ মিয়া শেখ, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, যুবলীগ নেতা মোঃ আকরাম হোসেন, রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের ক্রীড়া সম্পাদক মোঃ আওলাদ হোসেন।
সকল অভিভাবকদের উপস্থিতিতে বিভিন্ন ক্লাসের শ্রেনী শিক্ষকবৃন্দ স্ব- স্ব ক্লাসের ফলাফল ঘোষণা করেন।