নগরজীবনে কফি সংস্কৃতি
বদলের ধারায়, কফি হাউসগুলোতে আড্ডার মজলিসের রীতিটা অপরিবর্তিত থেকেছে। শুধু ঢাকাতেই নয়, বড় শহরগুলোতে তরুণ-তরুণীরা দিনশেষের ক্লান্তি মেটাতে কফি নিয়ে এখনও জম্পেশ আড্ডায় মেতে ওঠেন। এমনকি পাড়া-মহল্লার চায়ের দোকানগুলোতেও দিব্যি চলে কফি পান আর আনন্দোল্লাসী আলাপচারিতা। তরুণরাই এই কফি-সংস্কৃতিকে সজীব রেখেচলেছেন। মহানগরীর এবারের আয়োজনে থাকছে কফিশপগুলোর খোঁজখবর।
বিদেশি ব্র্যান্ডের কফিশপগুলো
আরও বেশ কিছু বিদেশি ব্র্যান্ডের কফিশপগুলো
ক্রিমসন কাপ
স্থান: ধানমন্ডি, উত্তরা, খিলগাঁও, বনানী, গুলশান, মিরপুর, ওয়ারী, তেজগাঁও
কফির রকমভেদ ও দাম: ১৫ রকমেরও বেশি কফি আছে, এর মধ্যে রয়েছে- কাপুচিনো, অ্যামেরিকানো, এস্প্রেসো, চাই লাত্তে, ফ্লেভারড লাত্তে, ক্রিমসন কাপ মোকা, গ্রিন টি জি ফ্রিজ, ক্যাফে মোকা। এগুলো খেতে খরচ হবে ১৭০ থেকে ৫৮৫ টাকা।
সিগনেচার আইটেম: ক্রিমসন কাপ মোকা, ক্যাফে মোকা, ফ্রোজেন ক্রিমসন কাপ মোকা আর ক্যাফে মোকার চাহিদা বেশি। এগুলোর জন্য ৩৬০ থেকে ৪৩০ টাকা পর্যন্ত খরচ করতে হবে।
বাড়তি খাবার: সকালের নাশতায় পাচ্ছেন মিট অ্যান্ড টোস্ট, সানরাইজেস অমলেট, চিকেন সসেজ হোয়াইট সস পাস্তা, ডেজার্ট, স্যান্ডউইচ
সময়সূচি: সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা
বীন্স অ্যান্ড অ্যারোমা
স্থান: উত্তরা, ধানমন্ডি, গুলশান
কফির রকমভেদ ও দাম: ১৫ রকমের কফি রয়েছে, যেমন- এস্প্রেসো, ক্যাফে অ্যামেরিকানো, মাচিতো, ক্যাফে লাত্তে, করতাদো, কোন পান্না, ক্যাফে মোকা ইত্যাদি। এগুলোর মধ্যে ৬টি রেগুলার কফি যাতে অতিরিক্ত কোনও কিছু অ্যাড করা হয় না। বাকি ৭টিতে বিভিন্ন ফ্লেভার অ্যাড করা হয়। দাম পড়বে ১৬৫ থেকে ৪৩৫ টাকা।
সিগনেচার আইটেম: চকলেট চিপস ক্যাপাচিনোর চাহিদা সবচেয়ে বেশি। এটির দাম ৪৩৫ টাকা।
বাড়তি খাবার: জুস, চা, সুশি, বার্গার, স্যান্ডউইচ, স্প্যাগেটি, বিশেষ ধরনের সালাদ, মমো, ইংলিশ ব্রেকফাস্ট, সি-ফুড, স্টেক, সেট মেনু, থাই স্যুপ
সময়সূচি: সকাল ৮টা থেকে রাত ১টা পর্যন্ত খোলা
গ্লোরিয়া জিন্স কফিজ
স্থান: উত্তরা, ধানমন্ডি, গুলশান
কফির রকমভেদ ও দাম: স্প্যানিশ লাত্তে, স্প্যানিশ চিলার, স্ট্রবেরি চিলার, ভ্যানিলা মিন্ট চিলার, কাপুচিনো, ক্যাফে লাত্তে, ক্যাফে অ্যামেরিকানো, এস্প্রেসো, মাচিতো, ক্যাফে মোচা, ক্যারামেল লাত্তে, চকলেট ম্যাকাদামিয়া লাত্তে, হ্যাজেলনাট মোচা চিলার। দাম সর্বনিম্ন ২৮৫ থেকে সর্বোচ্চ ৫০০ টাকা।
সিগনেচার আইটেম: ক্যাপাচিনো আর লাত্তে বেশ জনপ্রিয়। দাম ২৮৫ থেকে ৩৩০ টাকার মধ্যে। বিভিন্ন ফ্লেভারও অ্যাড করা যায়।
বাড়তি খাবার: স্পাইসি থাই চিকেন, স্পাইসি কোরিয়ান বিফ বাও, ম্যাঙ্গো সালাদ। সকালের নাশতায় রয়েছে বিগ ব্রেকফাস্ট, বিফ পেপেরনি করইসান্ত, গ্রানুলা, ইতালিয়ান অমলেট, ওয়াফেল, টুনা কাসাদিলা
সময়সূচি: সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা
সেভেন্টি-ফোর
স্থান: ৭৫৪/বি, সাতমসজিদ রোড, ধানমন্ডি
কফির রকমভেদ ও দাম: অ্যামেরিকানো, এস্প্রেসো, লাত্তে, কাপুচিনো। দাম ১৭০ থেকে ২৬৫ টাকার মধ্যে।
বাড়তি খাবার: স্যান্ডউইচ, পাস্তা, ব্রাউনি
সময়সূচি: বেলা ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা
দেশী ব্র্যান্ডের কফিশপগুলো