গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হোটেল গোধূলী ইন্টারন্যাশনাল (আবাসিক) থেকে ১৩জন নারী-পুরুষকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
আজ বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে তাদের আটক করা হয়।শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ জানান, স্থানিয় সংবাদকর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাওনা চৌরাস্তার গোধূলী ইন্টারন্যাশনাল নামের আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ঝুমকা (২০), সুমি (১৮), সুমি-২ (১৮) ইয়াসমিন (২০), জুবায়দুল (২৫), রানা (১৮), আলী হোসেন (৫৫), রানা সরকার (২৫), রইস মোল্লা (৪৫), নাঈম (২২) কে আটক করা হয়। হোটেলের ব্যবস্থাপক শফিক ঘটনাস্থলে উপস্থিত থাকাসত্ত্বেও রহস্যজনক কারণে তাকে আটক করেনি শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আটক কৃতদের বিরুদ্ধে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হবে।উল্লেখ্য, উক্ত হোটেলে ইতিপূর্বে কয়েকবার অভিযান চালানো হয়। অভিযানে হোটেলটিকে সিলগালাসহ জেল-জরিমানা করা হয়েছিল।