স্টাফ রিপোর্টারঃ
সারা দেশের ন্যায় শ্রীপুরে- পুলিশ কর্তৃক নিরস্ত্র প্রতিবাদী মানুষের ওপর গুলিবর্ষণ করে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে আজ (রোববার) ২৮ মার্চ গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর বাজারে সন্ধ্যা ৬ টায় যৌথ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মো মাইদুর রহমান খান (সজীব)-সমাজ কল্যাণ সম্পাদক গাজীপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুল ইসলাম (আতিক) গাজীপুর জেলা, শ্রীপর উপজেলা যুবদল নেতা মশিউর রহমান লিটন, যুবদল নেতা কামাল হোসেন, সাইফুল ইসলাম নয়ন। শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রুহুল আমিন (রাকিব), সাখাওয়াত হোসেন সবুজ, গাজীপুর জেলা ছাত্রদলের প্রভাবশালী নেতা সুমন আহামেদ, রনি শেখ।
অন্যদের মধ্যে যুব দল নেতা শরীফ শেখ রাজাবাড়ি ইউঃ, এমারত হোসেন, আবিদ হাসান, জয় শেখ, শাকিল হোসেন, ফরিদ আহমেদ প্রমুখ।