মামুন হোসেন, ৫২ গাজীপুর থেকে।।
আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল (বি.এ.) তাঁর নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শ্রীপুরে ব্যাপক গণসংযোগ করেন।
১০ মার্চ (রোববার) সকাল থেকে রাত পর্যন্ত গোসিংগা ইউনিয়নের স্কুল, মাদ্রাসা, এতিমখানা ও ব্যবসায়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগের পাশাপাশি নৌকার পক্ষে ভোট প্রার্থণা করেন। এসময় গণসংযোগ গণজোয়ারে পরিণত হয়। তিনি বলেন,“উপজেলা নির্বাচনে সকলের সহযোগিতা থাকলে ২৪ মার্চ নৌকার মার্কার বিজয় হবে।”
এসময় উপস্থিত ছিলেন, গোসিংগা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান সরকার, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আযম, উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম (রবিন), উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান (জিকু), গোসিংগা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সরকারসহ-স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।