বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

সরকারি প্রাথমিকে ভুয়া বদলি বানিজ্য !

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬, ৯:৫৫ অপরাহ্ণ

৫২ শিক্ষা ডেস্ক।।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া বদলি আদেশ তৈরি করে চলছে রমরমা বাণিজ্য। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির দালাল।

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর। মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়ন করতে গিয়ে দেখা যাচ্ছে আদেশটি ভুয়া। বেশ কয়েকজন শিক্ষক ভুয়া আদেশ নিয়ে বদলি করা বিদ্যালয়ে যোগদান করতে গেলে বিষয়টি ধরা পড়ে। ভুয়া বদলি আদেশের ফাঁদে পড়ে ইতোমধ্যে দুজন শিক্ষক সাময়িক বরখাস্তও হয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে,দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা মহানগর ও আশেপাশের এলাকায় বদলির প্রলোভন দেখিয়ে এক শ্রেণির দালাল টাকা নিয়ে প্রাথমিক শিক্ষকদের হাতে ভুয়া বদলি আদেশ ধরিয়ে দিচ্ছেন। আর এ বদলি আদেশ নিয়ে কথিত বদলি করা বিদ্যালয়ে যোগদানের চেষ্টা করছেন শিক্ষকরা। দালালদের টাকা দিয়ে প্রতারিত হয়ে দুজন সহকারী প্রাথমিক শিক্ষক সাময়িক বরখাস্তও হয়েছেন।

এ ধরনের প্রতারণা রোধে সব বিভাগীয় উপ-পরিচালক, জেলা ও উপজেলা/থানা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বদলি আদেশ যাচাই করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) মো আব্দুর রউফ বলেন, ‘মন্ত্রণালয়ের নামে ভুয়া বদলি আদেশ করিয়ে নতুন স্কুলে যোগদানের চেষ্টা করেছেন কয়েকজন শিক্ষক। তাই বদলি হওয়া শিক্ষকের আদেশটি যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে। ইতোমধ্যে দুজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর কোনও শিক্ষক ভুয়া আদেশ নিয়ে যোগদান করার চেষ্টা করলে তাকেও সাময়িক বরখাস্ত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানা গেছে, প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি করা হয়। তবে বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয় যে কোনো সময় শিক্ষকদের বদলি করতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে অনেক সহকারী শিক্ষক অন্যের মাধ্যমে মন্ত্রণালয় থেকে বদলির আদেশ করানোর চেষ্টা করেন। শিক্ষকদের কাছ থেকে ‘সুযোগ সন্ধানী’রা দুই থেকে তিন লাখ বা আরও বেশি টাকা নিয়ে বদলির তদবির করেন। আর ভুয়া আদেশ তৈরি করে টাকা হাতিয়ে নেন এক শ্রেণির প্রতারক চক্র।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুর রউফ  বলেন, ‘ইতোমধ্যে দুজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারণ ভুয়া বদলি আদেশ তৈরি হওয়ার পেছনে ওই দুই শিক্ষকের সংশ্লিষ্টতা থাকতে পারে। সবাইকে সচেতন করতে ভুয়া আদেশ যাচাই করার জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।’

শিক্ষকরা নানা কারণে মহানগর বা জেলা সদরে আসতে চান বলেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে জানান আব্দুর রউফ।

এদিকে এ পরিস্থিতি সামাল দিতে গত ১ ডিসেম্বর একটি পরিপত্র জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ওই পরিপত্রে বলা হয়েছে, ‘ইদানিং গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা সিটি করপোরেশন ও এর পার্শ্ববর্তী উপজেলা/থানা এবং অন্যান্য সিটি করপোরেশন ও জেলা সদরের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ভুয়া বদলি আদেশ জারি করে বদলি করা বিদ্যালয়ে যোগদানের চেষ্টা করছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট/ইমেল থেকে বদলির আদেশ যাচাই করে কার‌্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে।’

বদলির আদেশ নিয়ে সন্দেহ দেখা দিলে প্রয়োজনে ফোন করে তথ্য যাচাই করার কথা বলা হয়েছে ওই পরিপত্রে।

সুত্র- বাংলাট্রিবিউন


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
22232425262728
2930     
       
    123
45678910