
৫২ বিশেষ ডেস্ক||
বর্তমান সময়ে সাংবাদিকতার পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধিতে এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশ সহায়ক ভূমিকা পালন করছে। তাই এ পেশায় আসার আগে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা জরুরি। বর্তমানে যারা সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে এ পেশায় আসছেন, জানার ক্ষেত্রে তারা অন্যদের চেয়ে এগিয়ে থাকছেন।
বুধবার রাজধানীর কলাবাগানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজয় ক্যাম্পাসে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিভাগের উপদেষ্টা (অ্যাডভাইজর) রোবায়েত ফেরদৌস বলেন, সময়কে যথাযথ মূল্য দিয়ে চার বছরের পড়াশোনা শেষ করতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এওয়াইএম ইকরাম-উদ-দৌলাহ, বিভাগের শিক্ষক, অতিথি শিক্ষকসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর...