৫২ গাজীপুর থেকে।।
দৈনিক গণতদন্তের সিনিঃস্টাফ রিপোর্টার, সাপ্তাহিক সামালের চীফ রিপোর্টার, দৈনিক মানবাধিকার প্রতিদিনের সিনিঃস্টাফ রিপোর্টার এবং নিউজ চ্যানেল ৫২ এর শ্রীপুর প্রতিনিধি মামুনের বড় ভাই মোঃ হুমায়ূন কবির ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
ডেঙ্গু আক্রান্ত হুমায়ুন কবির গত ১৪ নভেম্বর সকালে জ্বর অনুভব করেন। কয়েক ঘণ্টার ব্যবধানে জ্বরের মাত্রা ১০৫° ডিগ্রিতে দাড়ায়। ফলে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের পরামর্শ অনুসারে ডেঙ্গু পরীক্ষার পর ফলাফল পজেটিভ আসে।
বর্তমানে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ডেঙ্গু আক্রান্ত বড় ভাইয়ের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থণা করেছেন তাদের স্বজন ও শুভানুধ্যায়ীরা।