সাধারণ বীমা কর্পোরেশনের পরীক্ষার তারিখ ঘোষণা
সাধারণ বীমা কর্পোরেশনের দু’টি পদের জন্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। নিয়োগের শর্তাবলিতে বলা হয়েছে যে দশম গ্রেডের জুনিয়র অফিসারের পরীক্ষা ১ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং সহকারী ম্যানেজারের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর। জুনিয়র অফিসারের পরীক্ষার্থীর সংখ্যা ৬২,৩৭৯ এবং সহকারী ম্যানেজারের পরীক্ষার্থীর সংখ্যা ৫৪,৭২২।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। কিছুতেই প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষার বিস্তারিত তথ্য দেখা যাবে এই লিংকে।