হোয়াটসঅ্যাপ গ্রুপের কারণে বিরক্ত হচ্ছেন? এইভাবে বন্ধ করুন
হোয়াটসঅ্যাপে গ্রুপ বানানোর অসংখ্য সুবিধা থাকে। কিন্তু অনেক সময় লোকজন আমাদের জানানো ছাড়াই আমাদের নতুন নতুন গ্রুপে যোগ করে দিয়ে প্রচারের বার্তা পাঠাতে থাকে। যার জন্য আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই। যদিও, হোয়াটসঅ্যাপের কিছু সেটিংস ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত গ্রুপের প্রবেশ থেকে নিজেকে রক্ষা করা যায়। চলুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী।
অনাকাঙ্ক্ষিত গ্রুপে অ্যাড হওয়া বন্ধ করার পদ্ধতি
১. প্রথমে আপনার স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সাইন ইন করুন।
২. ডানদিকের উপরের কোনায় তিনটি ডটের আইকনে ক্লিক করুন।
৩. সেটিংসের মেনুতে ক্লিক করে প্রাইভেসি অপশন সিলেক্ট করুন।
৪. এখানে আপনি ‘গ্রুপস’ অপশন দেখতে পাবেন।
৫. পরের পেজে ‘হু ক্যান অ্যাড মি টু গ্রুপ’ অপশনের নিচে থাকা তিনটি অপশন দেখতে পাবেন: