১৫ বর্ষ অতিক্রম করে ১৬ তম বর্ষে পদার্পণ করেছেন দেশের জনপ্রিয় স্যাটেলাইট গনমাধ্যম মাছরাঙ্গা টেলিভিশন।
এই উপলক্ষে গাজীপুরে ‘গণমাধ্যম ও মাছরাঙা টেলিভিশনের দায়দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ ৩০ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার ফারদিন ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া। বিশেষ আলোচক ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা ও পরিবেশবিদ অধ্যাপক আমিনুল ইসলাম তিতাস। গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়কমণ্ডলির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, অধ্যাপক, আইনজীবী, সাংবাদিক ও কেবল অপারেটর প্রতিনিধিরা অংশগ্রহণ গ্রহণ করেন।
আলোচনায় সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দল নিরপেক্ষ সংবাদ প্রচার এবং মানসম্মত বিনোদনমূলক অনুঠান নির্মাণে দেশের চ্যানেলগুলোর মধ্যে মাছরাঙা টেলিভিশন শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
প্রধান অতিথি জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া জানান, দেশ ও জনগণের জন্য মাছরাঙা টেলিভিশনে দায়বোধ অনুকরণীয়। তিনি মাছরাঙা টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।