ইয়ামিন হোসেন, ৫২ ভোলা থেকে।।
দ্বীপ জেলা ভোলায় বাংলাদেশের অন্যতম জনবহুল জাতীয় পত্রিকা ‘দৈনিক কালের কণ্ঠের’ দশম জন্মদিন জমকালোভাবে পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ভোলা প্রেস ক্লাবের হল রুমে কেক কাটা, আলোচনা ও পরে শোভাযাত্রার মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘোষণা করা হয়।এ সময় কালের কণ্ঠের জন্মদিন উপলক্ষে আগত অতিথিবৃন্দ কালের কণ্ঠের উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন জেলা শীর্ষ স্থানীয় প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের ভোলা জেলা প্রতিনিধি মো. রাশেদ হোসেন রুবেল। পরে ‘শুভ কাজে সবার পাশে’ এই স্লোগানকে সামনে নিয়ে ভোলা জেলা শুভসংঘের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শিক্ষাবিদ অসীম সাহাকে সভাপতি ও সামাজিক সংগঠক আদিল হোসেন তপুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এ সময় অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, মিডিয়া হলো সমাজের দর্পণ সরূপ। আর সে কাজটিই সঠিক ভাবে পালন করে চলেছে কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ সমাজের সকল অসঙ্গতির কথা আগামীতেও প্রকাশ করবে অকুতভয় সৈনিক হয়ে। আমরা সবসময় তার সাথে আছি, আগামীতেও থাকবো।
ভোলা প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক, বিটিভির ভোলা জেলা প্রতিনিধি এম এ তাহের এর সভাপতিত্বে এ সময় কালের কণ্ঠ’র সাফল্য কামনা করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সেলিম রেজা, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, আজকের ভোলার সম্পাদক মো. শওকত হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অবিনেষ নন্দী, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, দৈনিক ইনকিলাব ও যমুনা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি সামসুল আলম মিঠু, দৈনিক জনকণ্ঠ ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিব।এ সময় আরো উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি মো. নেয়ামতুল্লাহ, এনটিভির স্টাফ রিপোর্টার মো. আফজাল হোসেন, এস এ টিভির জেলা প্রতিনিধি শাহাদাত শাহীন, ৭১ টিভির জেলা প্রতিনিধি মো. কামরুল ইসলাম, সাংবাদিক বাহাউদ্দিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডাররের সভাপতি মো. আরিফ হোসেন সোহাগ, সাংবাদিক বশির আহমেদ, সাংবাদিক মশিউর রহমান পিংকু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম ছিদ্দিকুল্লাহ, দৈনিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি হোসেইন সাদী, সাংবাদিক সোলেয়মান হোসেন, সাংবাদিক ইমরান হোসেনসহ সামাজিক সাংস্কৃতিক নেতা ও কর্মীসহ প্রমুখ।