নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে
শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিলের নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সর্মথকদের বিরুদ্ধে।
১৪ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের উজ্জতপুর বাজারে এ হামলার ঘটনা হয়। এসময় আঃ জলিলের সর্মথদের মধ্য থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী গুরুতর আহত হয়। পাঁচটি মটরসাইকেল ভাংচুর করা হয়েছে বলে জানা যায়।
আহতরা হলেন, ছাত্রলীগ নেতা- রাসেল আহাম্মেদ, ফয়সাল আহাম্মেদ, সোহেল রানা, সজীব আহাম্মেদ। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে হামলাকারীদের সম্পর্কে জানা যায়নি। তবে নৌকার প্রার্থী আব্দুল জলিল বি.এ অভিযোগ করেন, প্রতিদিনের মত আজকেও গণসংযোগের জন্য রাজাবাড়ী ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে নৌকার ভোট চাইতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভোটারদের কাছে যাচ্ছিলাম।
এসময় ইজ্জতপুর এলাকায় পৌঁচ্ছা মাত্র আগে থেকে উৎপেতে থাকা আ’লীগের বিদ্রোহী প্রার্থী এ্যাড. শামসুল আলম প্রধানের সর্মথকরা মোটরসাইকেল প্রতীকের স্লো-গান দিয়ে আমার গাড়ীর সামনে থাকা ছাত্রলীগের চার নেতা-কর্মীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে তারা সকলে গুরুতর ভাবে আহত হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোঃ জাবেদুল ইসলাম বলেন, নির্বাচনী গণসংযোগে হামলার ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে হামলাকারীদের একটি মটরসাইকেল জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, নৌকার প্রার্থীর গণসংযোগে কে-বা কারা? হামলা করেছে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।