ইয়ামিন হোসেন, ৫২ ভোলা অফিস।।
ভোলায় তুফানে তসনস করে দিলো ঘর পাশে দাঁড়ায়নি জনপ্রতিনিধিরা এই শিরোনামে গত ২৬শে নভেম্বর ২০১৯ ৭১ভিশন, নিউজ চ্যানেল৫২ ও দৈনিক ভোলার বাণীতে একটি সংবাদ প্রকাশিত হলে নজরে নেন ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান তাজুল ইসলাম। বুধবার সকালে অসহায় আবুল কাশেম ও তার স্ত্রী কে পরিষদে এনে তাদের পরিবারের খোঁজ খবর নেন এবং সরকারী বরাদ্দের ঘর দেওয়াসহ সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যান তাজুল ইসলাম ও ইউপি সদস্য আবুল বশার। অসহায় আবুল কাশেম বলেন, আপনাদের সংবাদের কারনেই আজ আবার চেয়ারম্যান মেম্বার আমার খোঁজ নিয়েছেন। ভেদুরিয়া ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের মেম্বার আবুল বশার জানান, আমরা ঘূর্ণিঝড় বুলবুলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবাই কে চাউল দিয়েছি এর মধ্যেই একজন কাশেম, আপনাদের নিউজ এর পর আমরা পরিষদে আজ তাদের এনেছি এবং চেয়ারম্যান সহ কথা বলেছি তাদের কে পরিষদের সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে ও ক্ষতিগ্রস্ত যেই ঘরের তালিকা করেছি তার মধ্যে ৩ নাম্বারে রয়েছে আবুল কাশেম এর নাম।