৫২, গাজীপুর অফিস।।
গাজীপুরের কাপাসিয়ায় (১২ ফেব্রুঃ) বুধবার দুপুরে বি.এন.পি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের গাজীপুর জেলা সাংগঠনিক দলের নেতৃবৃন্দের সাথে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াত নেতা হান্নান শাহ্’র ঘাগটিয়াস্থ গ্রামের বাড়ি আঙ্গিনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি পার্থ দেব মন্ডল।
উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জোনায়েদ হোসেন লিয়নের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াদ মোঃ ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি, জেলা ছাত্রদল সভাপতি মোঃ সম্রাট ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিশির, ছাত্রদল নেতা হাবিবুর রহমান প্রিন্স প্রমূখ।
এর আগে কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দের সাথে একান্তভাবে মতবিনিময় করেন গাজীপুর জেলা বি.এন.পি’র সদস্য শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ. স. ম. হান্নান শাহ্’র কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন, সূরা ফাতেফা পাঠ ও দোয়া করেন।