বাংলাদেশ পুলিশের ৮০ জন অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন পেয়েছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদায়নের খবর জানানো হয়েছে।
একটি প্রজ্ঞাপনে ৪৮ জন এবং আরেকটি প্রজ্ঞাপনে ৩২ জনের পদায়ন দেওয়া হয়েছে। পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৫২ জন সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদ থেকে পদোন্নতি পেয়েছেন। তারা পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করছিলেন। পদায়নের পর এখন তারা অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায় নিয়োগ পাবেন।