**নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘হায়ারিং হ্যাকস: অগমেডিক্সে আপনার পথ’ শীর্ষক সেমিনার**
গত বুধবার, নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) ‘হায়ারিং হ্যাকস: অগমেডিক্সে আপনার পথ’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করে। এই সেমিনারের লক্ষ্য ছিল চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের ‘অগমেডিক্স বাংলাদেশ’-এর নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া।
সেমিনারে, প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে উপযোগী করে তোলার বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আলোচনা করেন। শিক্ষার্থীরা অগমেডিক্স বুথে টাইপিং এবং লিসেনিং টেস্টে অংশ নেওয়ার সুযোগ পান।
সেমিনারটি ক্যারিয়ার বিষয়ক পরামর্শ এবং হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করার একটি দুর্দান্ত সুযোগ ছিল। শিক্ষার্থীরা জানতে পারেন যে কীভাবে ক্রমবর্ধমান চাকরির বাজারে নিজেকে যোগ্য প্রার্থী হিসাবে গড়ে তোলা যায়।
অধ্যাপক মোহাম্মদ খসরু মিয়া, এনএসইউর সিপিসি পরিচালক, অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতা দেন। তিনি ক্যারিয়ার নির্মাণের জন্য প্রস্তুতির বিভিন্ন দিক সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গঠনে সিপিসি-র ভূমিকা তুলে ধরেন।
অগমেডিক্স বাংলাদেশের হেড অব পিপল জাভেদ পারভেজ, তরুণ মেধাবীদের পেছনে বিনিয়োগে কোম্পানির প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে মূল প্রবন্ধটি উপস্থাপন করেন। তিনি জাতীয় উন্নয়নে অবদান রাখার জন্য পরবর্তী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার অগমেডিক্সের দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথাও উল্লেখ করেন।
সেমিনারে অগমেডিক্সের বিডি অপারেশনসের সিনিয়র পরিচালক রিসালাত জাবীরও উপস্থিত ছিলেন। তিনি সম্ভাব্য কর্মচারীদের কোম্পানির যোগ্যতার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।