শাপলার বিল
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে তারাপুর গ্রামে সৌন্দর্য ছড়ানো এক বিশাল জলাশয় রয়েছে। এই জলাশয়টি প্রায় ৩০ একর জায়গা জুড়ে বিস্তৃত।
প্রতিদিন সকালে এই জলাশয়টি লাল শাপলার হাসিতে উজ্জ্বল হয়ে ওঠে। শাপলার মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অগণিত ভ্রমণপিপাসু মানুষ এখানে ছুটে আসেন।
জলাশয়ে পানি কম থাকায় অনেক শিশু ও কিশোর শাপলা তুলতে নেমে যায়। তাদের আনন্দময় হৈ-হুল্লোর এই জলাশয়কে আরো প্রাণবন্ত করে তোলে।
শাপলার বিল কুমিল্লার একটি অনন্য ও দর্শনীয় স্থান। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য এটি একটি আদর্শ গন্তব্য।