সদর উপজেলার পিরুজালী ময়তাপাড়া থেকে আজ ১০ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ২টায় বিলুপ্ত প্রজাতির অজগর (বার্মিজ পাইথন) উদ্ধার করেছে ভাওয়াল বন্যপ্রাণী ডিভিশন কর্মীরা।
পরে রাজেন্দ্রপুর ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নির্দেশনায় অজগরটি বিকেল ৩ টায় ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
পিরুজালী ময়তাপাড়া নিবাসী সাপুড়ে নাজিম জানান, অজগর সাপটি মনিপুর বেলতলী এলাকার রোকনের বাড়িতে কাঠের ভূসির ভিতর দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে খবর দিলে আমি আজ সকাল ৮ টায় সেখানে গিয়ে অজগর সাপটি ধরে নিয়ে আসি। পরে খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে নিয়ে বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করে।