কিস্তানের লাহোরে একটি পার্কে বোমা হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো শতাধিক মানুষ আহত হয়েছেন। রবিবার সন্ধ্যার দিকে শহরের গুলশান-ই-ইকবাল পার্কে এই হামলা হয়।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলাটি ছিল আত্মঘাতি। পার্কে শিশুদের জন্য নির্ধারিত এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়।