জাহিদ হাসান জিহাদ।।
বি.এন.পি’র ভাইস চেয়ারম্যান তাকে রহমানের বিরুদ্ধে দেওয়া মামলার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচীর অংশ হিসাবে আজ সোমবার গাজীপুর মহানগর যুবদল নেতা শওকত বাবুর নেতৃত্বে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
দুপুরে শওকত বাবুর নেতৃত্বে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর যুবদল নেতা শওকত বাবু, হাজ্বী ইকবাল, মনির হোসেন, নাজমুল হোসেন, সোহেল সহ মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।