টিটু সরকার, গাজীপুর ।।
ঢাকা কাপাসিয়া রোডের বেহাল অবস্থা ৷ রাজেন্দ্রপুর বাজার থেকে ধলাদিয়া বাজার পর্যন্ত খুবই খারাপ অবস্থা৷ সাটিয়াবাড়ী, ডার্ড কম্পোজিট টেক্সটাইল কোম্পানির সামনে অল্প বৃষ্টি হলেই মনে হয় যেন বন্যার পানি ৷ বিভিন্ন ঘর বাড়ির ময়লা পানি সোজা ছেড়ে দিচ্ছে রাস্তায় ৷ সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন বাড়ির গোসল থেকে শুরু করে টয়লেটের ময়লা পানি পাইপ দিয়ে সোজা রাস্তায় এসে পড়ছে ৷ সঠিক তদারকির অভাবে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে রাস্তা ঘাট ৷ এ যেন রাস্তা নয় মরন ফাঁদ! রাস্তা ভাঙ্গনের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ৷ অনেকাংশে বেড়ে যাচ্ছে দুর্ঘটনা ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান শুক্রবার জুম্মার নামাজের আগে গোসল করে মসজিদে যাওয়ার সময় রাস্তায় গাড়ি চলাচলের সময় ময়লা পানি এসে কাপড় নষ্ট হয় তাই বাধ্য হয়ে আবার কাপড় বদলিয়ে নামাজ পড়তে হয়৷ এলাকার সচেতন নাগরিকরা এসব ময়লা পানি বন্ধের জোর দাবী জানান ৷