সাকিব/৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজারের শেখ মার্কেটের তিন দোকানে ডাকাতি হয়। আজিজ স্টোর, ভাই ভাই কসমেটিক ও ফেন্ডস টেলিকমে।
আজিজ স্টোর এর মালিক মামুন মিয়া বলেন, আমার দোকান প্রায় ৪০ হাজার টাকার সিগারেট ও নগদ ২৫ হাজার টাকা, দরজার তালা কেটে নিয়ে যায়।
ভাই ভাই কসমেটিকস দোকান মালিক মনির হোসেন (মুন্সি) বলেন আমার ৫০ হাজার টাকার মত সিগারেট নিয়ে যায় । ফেন্ডস টেলিকমের জামাল বলেন দোকানের ক্যাশ থেকে ৬৫ হাজার টাকা ও কিছু মোবাইল সামগ্রী নিয়ে যায় । ভবানীপুর বাজারের পাহারাদার আবু সাঈদ বলেন , রাঁত তখন আনুমানিক ০৪ টা তখন বাজারের মসজিদের সামনে একটি প্রাইভেটকার এসে থামে, আমি এগিয়ে যাই গাড়ীটির সামনে, লেখা দেখি ডিবি পুলিশ স্টীকার । লোকটির হাতে ওয়্যারলেস ও কোমরে পিস্তল এবং নিজেকে জেলা ডিবি পুলিশের অফিসার পরিচয় দেন । লোকটি আমাকে বলেন আপনারা সরেযান আমরা আসামী ধরতে আসছি,লোকটির গাড়ী থেকে আরো চাঁর থেকে পাঁচ জন নেমে আসেন । কিছুক্ষন পর বিল্লাল নামের এক কাঁচামাল ব্যবসায়ী কাঁচামালের গাড়ী নিয়ে বাজারে আসলে তাঁকে গাড়ী সরাতে বললে , সে গাড়ী সরাতে না চাইলে তাকে ও ভয় দেখিয়ে হুমকি দেন । পরে বিষয়টি সন্দেহ মনে হলে লোকজনকে ডেকে আনার জন্য প্রত্যক্ষদর্শীরা যান । ফিরে এসে দেখেন তারা সিগারেটের কার্টুন গাড়ীতে করে নিয়ে যাচ্ছেন ।এ ব্যাপারে হোতাপাড়া পুলিশের এ.এস.আই মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, আমরা ডাকাতি করার প্রাথমিক আলামত হিসেবে তালা সংগ্রহ করেছি, এবং আমরা তদন্ত করছি কে বা কাহারা এ ঘটনার সাথে জরিত। তবে এটা বলা চলে যে এই ঘটনাটি পুরোটাই একটা পরিকল্পিত ঘটনা। যে এ কাজটি করেছে সে আগে থেকে প্ল্যান করেই করেছে দোকানের কোনদিক দিয়ে ডুকে মালামাল নিয়ে বেরিয়ে আসতে পারবে। তিনটি দোকানই মালামাল বুঝাই ছিল তারা ইচ্ছা করলে অন্য মালামাল নিয়ে যেতে পারতো,কিন্তু তা না করে শুধুমাত্র নগদ টাকা সহ সিগারেট গুলো নিয়ে গেছে। দোকানিদের ভাষ্যমতে নগদ ৯০ হাজার টাকা ও ১ লক্ষ টাকার সিগারেট ও অন্যান্য সামগ্রি ডাকাতি হওয়ার ঘটনাটি নিশ্চিত করা গেছে।