৫২ বিনোদন ডেস্ক।।
দীপিকা পাডুকোন অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পদ্মাবত’ ছবিতে গ্ল্যামার দেখিয়েছেন বর্তমান সময়ের এই শক্তিমান অভিনেত্রী। ছবিটিতে তাকে অভিজাত ও নান্দনিক লুকে দেখা গেলেও এবার ‘ভোগ’-এর প্রচ্ছদে বিপরীত লুকে দেখা গেছে এই লাস্যময়ীকে।
‘ভোগ’-এর ফেব্রুয়ারি সংখ্যায় ঝলমলে শার্ট আর লাল রংয়ের শর্টস পরিহিত অবস্থায় দেখা গেছে ফ্যাশন-সচেতন এই অভিনেত্রীকে। নিজেদের প্রিয় অভিনেত্রীকে আবেদনময়ী অবস্থায় দেখে আলোচনা-সমালোচনা করেছেন ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে সেই ছবি।
যেখানেই যান, নিজেকে উপস্থাপনের গুণে সব সময়ই লাস্যময়ী এই বলিউড তারকা। ভোগ এর প্রচ্ছদটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে বলিউডের এই নব্য সেনসেশন লেখেন, ‘এটা একটা ‘হ্যাপিনেস’ প্রজেক্ট। আর এটা সত্যিই একটা সুন্দর সময় এমন একটা কাজ করার জন্য।’