৫২ খেলাধুলা ডেস্ক।।
আজ ৩রা এপ্রিল মঙ্গলবার মানারাত ইন্টারন্যশনাল ইউনিভার্সিটিতে আন্ত: ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
১০ টি দল নিয়ে মানারাতের আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রক্টর ও সিএসই বিভাগের হেড আশরাফুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিবিএর কো অর্ডিনেটর কামরুজ্জামান জুয়েল, ইংলিশ এর কো অর্ডিনেটর আফসার কাইউম, স্পোর্টস ক্লাবের মডারেটর সাঈদ ইসলাম, সহকারী মডারেটর আব্দুল্লাহিল গনি ও বুরহান উদ্দিন ফয়সল, ডেপুটি রেজিস্ট্রার আলমগির কবির প্রমূখ। আগামী ১০ এপ্রিল ফাইনাল খেলার মধ্যে দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।