টিকটকের নিজস্ব তথ্যে উঠে এলো অ্যাপের আসক্তির রহস্য কম সময়ের ভিডিও দেখার সুযোগ থাকার কারণে অনেকেই ঘন্টার পর ঘন্টা টিকটক অ্যাপ ব্যবহার করেন। শুধু তাই নয়, কিছু লোক নিয়মিত ভিডিও বিস্তারিত...
**বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ পদত্যাগ করলেন** বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাখাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি ও পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল টি
বন্ধ থাকা লাইসেন্স ও ফ্রিকুয়েন্সি ফেরত পেতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আবেদন করেছে দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল৷ মঙ্গলবার সকালে বিটিআরসির চেয়ারম্যানের কাছে আবেদন পত্র জমা দেয় দীর্ঘ
ইউটিউবে সর্বাধিক জনপ্রিয় ১০টি চ্যানেল বিনোদনের অন্যতম প্রধান উৎস এখন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই কারণেই শখের বশে কিংবা অনলাইনে আয় করার জন্য অনেকেই ইউটিউবে নিজেদের চ্যানেল খুলে রেগুলার ভিডিও
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে জিমেইল ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিচ্ছে একদল প্রতারক। জিমেইল ব্যবহারকারীদের বোকা বানাতে গুগলের নাম ব্যবহার করে এআইয়ের মাধ্যমে ভুয়া ফোনকল করার পাশাপাশি ই–মেইল পাঠাচ্ছে তারা। এ
মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের স্মরণে তাজমহল তৈরি করেছিলেন। তাঁর মতো, এবার স্ত্রী প্রিসিলা চ্যানের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নিজেই গাড়ির নকশা করেছেন মেটা-র প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক
নিউজ চ্যানেল৫২.কম শরিফুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা হাঁটে মোঃ আঃ গফুর এর ছেলে মোঃ খাব্বাব মাহমুদ। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিউট থেকে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
শনিবার গভীর রাতে উত্তরার আবদুল্লাহপুরে পলওয়েলের কাছে এ প্রকল্পের একটি পিয়ার ক্যাপ ধসে পড়ে, তবে সেখানে কেউ হতাহত হয়নি। বিআরটির প্রকল্প পরিচালক মো. লিয়াকত আলী জানান, শনিবার রাত আড়াইটার দিকে উত্তরা পলওয়েলের কাছে এ প্রকল্পের একটি পিয়ার ক্যাপ ধসে পড়ে। হঠাৎ বিকট শব্দে আশপাশে ব্যাপক আতঙ্ক ছড়ায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি গার্ডার লঞ্চার ভেঙে পড়ে দুই চীনা নাগরিকসহ অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল রবিবার সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দর রেলস্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানিয়েছেন। গতকাল সকালের ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হঠাৎ বিকট শব্দের পর ধুলা উড়তে দেখে প্রত্যক্ষদর্শীরা। পরে বুঝতে পারে যে নির্মাণাধীন প্রকল্পে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। গার্ডার হলো স্টিলের তৈরি ফ্রেম। যার মধ্যে কংক্রিট ঢালাই করে উড়াল সেতুর মূল কাঠামো তৈরি করা হয়। ক্রেনের মাধ্যমে গার্ডারটি তুলে উড়াল সড়কে স্থাপনের সময় সেটি ছুটে পড়ে যায়। তবে গার্ডারটি রাস্তার ওপর না পড়ে মূল কাঠামোর ওপর ঝুলে থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা হয়েছে। প্রকল্পের কর্মকর্তারা ঘটনার পরপরই সাংবাদিকদের জানান, তাঁদের সব ধরনের সতর্কতাই সেখানে নেওয়া হয়েছিল। বড় ধরনের প্রকল্পে এ ধরনের ঘটনা ঘটতেই পারে। কারিগরি ত্রুটির কারণেও এ ঘটনা ঘটতে পারে। তবে কেন এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢালাই প্রায় ৯০ শতাংশ শেষ হওয়ার পর সাপোর্ট দেওয়ার যে খুঁটিগুলো ছিল তার একটিতে কোনো কিছুর আঘাত লেগেছিল। এতে সেই খুঁটি সরে যাওয়ায় সম্পূর্ণ ঢালাই ধসে পড়ে। ফলে দুর্বল ব্যবস্থাপনার কারণে এটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ধসে পড়া অংশগুলো সরিয়ে ফেলা হয়েছে। ওই জায়গায় আবার ঢালাই হবে।