৫২ ধর্ম ও জিবন ডেস্ক।।
রাশিয়ার গ্র্যান্ড মুফতি শেখ রাভিল জয়নুদ্দিন বলেছেন, ২০৩৪ সালের মধ্যে দেশটির জনসংখ্যার ৩০ শতাংশ হবে মুসলমান। মস্কোর এক সম্মেলনে এ কথা বলেছেন তিনি।
বর্তমানের রাশিয়ায় আড়াই কোটি মুসলমান রয়েছে এবং এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলেও জানান তিনি। তিনি বলেন, আগামী ১৫ বছরের মধ্যে দেশটির মোট জনসংখ্যার ১৫ শতাংশই মুসলমান হবে বলে জনমিতি সংক্রান্তে পূর্বাভাষে জানানো হয়েছে।

তিনি আরো বলেন, গত ঈদুল আজহা’র সময়ে মস্কোর ঈদের জামাতেয তিন লাখ ২০ হাজারের বেশি মুসলমান শরিক হয়েছিল। একে তিনি রেকর্ড হিসেবে উল্লেখ করেন।
রুশ বড় বড় নগরীগুলোতে নতুন মসজিদ তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলেও জানান তিনি।