৫২ মফস্বল ডেস্ক।।
মমিনুল ইসলাম বাবু, কুড়িগ্রাম থেকে।।
কুড়িগ্রাম জেলার ১ ও ২ আসনে বিএনপি ঘোষিত ৪জন প্রার্থী পরস্পর নিকট আতœীয়। তাঁরা পরস্পর স্বামী-স্ত্রী ও শ্বশুর জামাই। ব্যতিক্রম এ ঘটনায় আলোচনার ঝড় উঠেছে। সমালোচকরা বলছেন পরিবার কেন্দ্রিক রাজনীতি বলয় ভাঙ্গতে পারছে না। আর সমর্থকরা বলছেন যোগ্যতার মাপকাঠিতে হাই কমান্ড তাদের প্রার্থী করেছেন। এ নিয়ে নেতা কর্মীদের মাঝে কোন ক্ষোভ নেই।কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনে দলের মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: সাইফুর রহমান রানা ও তার স্ত্রী শামিমা রহমান আপন (সদস্য জেলা বিএনপি )। কুড়িগ্রাম-২ (সদর. ফুলবাড়ী ও রাজারহাট) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি এক আসনের প্রার্থী সাইফুর রহমান রানার ভগ্নিপতি। এছাড়া এ আসনে মনোনয়ন পেয়েছেন সোহেল হোসনাইন কায়কোবাদের খালু শ্বশুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক। অপরদিকে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে মনোনয়ন পেয়েছেন মো: তাসভীরুল ইসলাম সভাপতি, জেলা বিএনপি, কুড়িগ্রাম ও আব্দুল খালেক সহ-সভাপতি কেন্দ্রীয় যুবদল। কুড়িগ্রাম-৪ রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে মনোনয়ন পেয়েছেন মোখলেছুর রহমান সভাপতি রাজিবপুর উপজেলা বিএনপিও মো: আজিজুর রহমান সভাপতি রৌমারী উপজেলা বিএনপি।