৫২, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে গাজীপুর জেলা পুলিশ কর্তৃক করোনা প্রতিরোধী সুরক্ষা সামগ্রী (পিপিই, চশমা ও মাস্ক) প্রদান করা হয়েছে।
সোমবার (৪ মে), সন্ধ্যায় জয়দেবপুর থানায় এ সকল উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।
জেলা পুলিশের পক্ষে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম সংগঠনের সভাপতি ফরিদুল ইসলাম এর কাছে এ সকল সুরক্ষা সামগ্রী তুলে দেন।
এ সময় ফরিদুল ইসলাম গাজীপুর পুলিশ সুপার সামসুন্নাহার মহোদয়সহ জেলা পুলিশ কর্মকর্তা ও সকল সদস্যদের এ উপহার সামগ্রী প্রদান করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “এ প্রয়োজনীয় উপহার সামগ্রী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরো গতিশীল করবে।”