গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া কেআরসি ফিলিং স্টেশনে অকটেন নিতে এসে সিরিয়াল নিয়ে মটোরসাইকেল রাইডারদের মাঝে মারামারি হয় এতে ১জন গুরুতর আহত হন। এই ঘটনায় পুলিশ চাঁরজনকে আটক করে ।
কেআরসি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক বলেন, ১০ দিন পর গতকাল ২২ এপ্রিল ৪হাজার ৫শত লিটার অকটেন আসে উক্ত পাম্পে। পরে সু-সৃংখল ভাবে লাইন ধরে অকটেন বিতরণ শুরু হয় । বিতরণের এক পর্যায়ে রাত ৯ টার দিকে সিরিয়ালে দাড়ানোকে কেন্দ্র করে মটোরসাইকেল রাইডারদের মধ্যে মারামারির ঘটনা ঘটে ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার কর বলেন, মারামারির ঘটনা শুনে পুলিশ ঘটনা স্থলে গিয়ে চাঁরজনকে আটক করে, এই ঘটনায় মোঃ রাফি ইসলাম নামে একজন গুরুতর আহত হন পরে তার অভিযোগের ভিত্তিতে পুলিশ মোট চার জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃতরা হলেন, জয়দেবপুর থানার মনিপুর এলাকার নূহাশ শাহ(১৯), মোঃ জিসান(১৯), রুহুল আমিন(৪০), আঃ রহমান রবিন(২০)।