৫২ গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরে বাসচাপায় লিংকন কলেজর ছাত্রহত্যায় ঘাতক চালককে আটক করেছে ডিবি পুলিশ। গত ২৩ মার্চ লিংকন কলেজের প্রথম বর্ষের তিন (৩), ছাত্র মটরসাইকেল যোগে কলেজে যাওয়ার পথে, গাজীপুর মেট্রোপলিটন সদর থানাধীন ঢাকা-নেত্রকোণা মহাসড়কের সালনা নামক স্থানে ইকরাম পরিবহনের ঘাতক চালক মোস্তাফা হোসাইন প্রকাশ(লিটন), কলেজ ছাত্র আরোহী মটরসাইকেলকে ধাক্কা দিলে একজন গুরুতর ভাবে আহত হয় এবং অপর ২ জন ঘটনাস্থলেই (রবিন ও মোঃ নাছির) মারা যায়। এসময় ঘাতক চালক পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে একেএম কাউসার চৌধুরী পুলিশ পরিদর্শক, মহানগর ডিবি, জিএমপি, গাজীপুরের নেতৃত্বে ময়মনসিংহ শহর থেকে গত ১ এপ্রিল ১৯ ইং রাত্রিতে ঘাতক চালককে গ্রেফতার করেন।