৫২ গাজীপুর থেকে।।
গাজীপুর সদর উপজেলার ভাওয়লগড় ইউনিয়নের মনিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ভাওয়ালগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য হাজী আব্দুল মোতালেবের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে সভা ও দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করেছেন বাজারের ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, গত ৩১ অক্টোবর (বৃহঃপতিবার) রাত ১১ টায় পুলিশের এ এস আই সোহরাব গোপন সংবাদের ভিত্তিতে মনিপুর বাজারের কথা মেডিসিন কর্ণারে মাদক বিরোধী অভিযান চালায় পরে পুলিশের ফোন পেয়ে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল মোতালেব ঘটনাস্থলে এসে মাদকের প্রতিবাদ করেণ, তার করা প্রতিবাদের সুত্র ধরে কথা মেডিসিন কর্ণারের মালিক শাখাওয়াত ক্ষিপ্ত হয়ে গত ৩ নভেম্বর (রবিবার) বাজার কমিটির সভাপতি হাজী আব্দুল মোতালেব ও সিনিয়র সহ-সভাপতি হবিবুল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেন।
এর প্রতিবাদে আজ ৭ নভেম্বর (বৃহঃপতিবার) বাজার দোকান মালিক ও ব্যবসায়িরা সকাল থেকে দোকানপাট বন্ধ করে মনিপুর বাজার স্ট্যান্ডে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা করেণ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় বাজার কমিটির সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে মাদক ব্যবসা ও সেবনের সাথে যুক্তেদের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থ্যা নেয়ার দাবী জানান।
বাজার কমিটির সাধারণ সম্পাদক ডা: আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, হাজী আব্দুল মোতালেব, হবিবুল্লাহ, এমদাদ বিশ্বাস, কামাল সরকার, সাজাহান সিকদার, জসিম উদ্দিন, রমজান আলি মেম্বার, হাজী সহিদুল ইসলাম, দুলাল শেখ, সিরাজুল ইসলাম, দিনার সরকার, মহাসিন সহ অন্যান্য ব্যবসায়ীরা।