মাহাবুব হোসাইন, ৫২ গাজীপুর থেকে।।
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশে বেগমপুর গ্রামে দিনব্যাপী মাহিন্দ্রা গাড়ির মেলা অনুষ্ঠিত হচ্ছে।
“মাহিন্দ্রা পিক-আপ এর সাথে বিজয়ী হতে চলরে” এই স্লোগান ধারণ করে ক্রেতাদের মন-যোগাতে দৃষ্টিনন্দন আকর্ষণীয় অফারের মাধ্যমে মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি, মাহিন্দ্রা বিগ ব্লুরু , মাহেন্দ্রা এইচ এইচডি, পিকআপ গাড়ি বিক্রি করছে।
২৩ তারিখ রোজ মঙ্গলবার থেকে ২৫ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন ব্যাপী সকাল সন্ধ্যা এই মেলা চলবে বলে জানিয়েছেন র্যাংস মোটর লিমিটেডের গাজীপুরের ব্রাঞ্চ ম্যানেজার মিস্টার ইমন।
মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ভাওয়াল গড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সদস্য দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা দুলাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুবলীগ নেতা লিটন মিয়া, যুবলীগ নেতা আসাদুজ্জামান, শ্রমিকলীগ নেতা মিরু দেওয়ান ,শ্রমিক লীগ নেতা আবু তাহের সহ আরো অনেকেই।