কলেজপাড়া যুব সংঘ ক্লাব সংলগ্ন মাঠে ১৭ জুলাই (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত উক্ত মাদকবিরোধী আলোচনা সভায় আলহাজ্ব আনসার আলী মাতব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার ওসি তদন্ত নয়ন কুমার কর, এস আই সুজন রঞ্জন তালুকদার, জেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব এমারত হোসেন মুসুল্লী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন, মির্জাপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মুসুল্লী, সহ-সভাপতি ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের মুসল্লী বলেন, মাদক নির্মূলে আমরা সকলে মিলে একসাথে প্রতিরোধ করব যাতে অত্র এলাকা সহ গাজীপুর সদর উপজেলার কোথাও মাদক সেবন এবং বেচাকেনা না করতে পারে। মাদকের ব্যাপারে কোন ছাড় নয় এবং আমার সকল নেতাকর্মীকে অনুরোধ করবো পুলিশ প্রশাসন কোন মাদকসেবী বা ব্যবসায়ীকে গ্রেফতার তখন কেউ যেন কোন সুপারিশ না করেন।
জয়দেবপুর থানার ওসি তদন্ত নয়ন কুমার কর বলেন, আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন পুলিশ আপনাদের পরিচয় গোপন রাখবে এবং মাদকসেবী ধরে আইন নিজের হাতে তুলে নেবেন না, পুলিশের কাছে সোপর্দ করবেন আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
উক্ত মাদকবিরোধী আলোচনা সভায় ভাওয়াল মির্জাপুর এলাকার তরুণ ও যুব সমাজের প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।