
গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরের কালীগঞ্জে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের একটি বিলে এ ঘটনা ঘটে। দুই শিশু হলো- উপজেলার ব্রাহ্মনগাঁও গ্রামের আব্দুল মান্নানের কন্যা মারিয়া (৭) ও আবুল কালামের কন্যা তানহা (৮)।
স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম জানান, দুপুরে মারিয়া ও তানহা বাড়িতে খেলা করছিল। এর এক ফাঁকে বাড়ির পাশের বিলে গেলে সেখানে তারা ডুবে যায়। বাড়ির লোকজন দুজনকে খোঁজাখুঁজি করে না পেয়ে বিলে খোঁজ করে। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ জাতীয় আরো খবর...