৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুরের রাজেন্দ্রপুরে আজ শুক্রবার দুপুরে চলন্ত লেগুনায় ছিনতাইয়ের সময়, স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নারী ছিনতাইকারী দলের সাত সদস্য।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল জানান, দুপুরে কাপাসিয়া থেকে গাজীপুর চৌরাস্তাগামী একটি লেগুনা রাজেন্দ্রপুরে পৌছালে নারী ছিনতাইকারী চক্রের সাত সদস্য লেগুনায় উঠে, পরে লেগুনা কিছু দুর গেলে ছিনতাই কারীরা লেগুনায় থাকা অন্য এক নারীর থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন, পরে ওই নারীর চিৎকারে লেগুনার ড্রাইভার গাড়ী থামালে, স্থানীয় জনতা ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে আটক করে পুলিশে দেন।
আটকরা হলেন, ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরের ধর্মমন্ডল গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী আয়েশা আক্তার (৪০), রিপন মিয়ার স্ত্রী জাহানারা আক্তার জানু(২৩), মো: শের আলীর স্ত্রী সুমি আক্তার(২৫), রাসেল মিয়ার স্ত্রী কুলসুম বেগম (২০), জাকির হোসেনের স্ত্রী শিল্পী (২০), ইউনুছ মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৪০), এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মো: শানু মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৪৫)।
পুলিশ জানায় আটক কৃতরা ঘটনার সততা স্বীকার করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।