এম লুৎফর রহমান, ৫২ নরসিংদী প্রতিনিধি।।
মহান বিজয় দিবস উপলে গতকাল বৃহস্পতিবার বিকেলে নরসিংদীতে এক বিশাল বর্ণাঢ্য র্যালী বের করা হয়। নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত এই র্যালীর নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
বাদ্যযন্ত্রের তালে তালে, রং বেরং এর পোষাক পড়ে ও জাতীয় পতাকা হাতে নিয়ে শত শত মানুষ র্যালীতে অংশগ্রহণ করে। এর আগে বিভিন্ন, স্কুল, কলেজসহ বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ছাত্র-শিক, অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়। সেখান থেকে র্যালীতে সংঘটিত হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে পূনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র্যালীতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, পুলিশ, আনসার, মুক্তিযোদ্ধা, বয়েজস্কাউট, গার্লস গাইডসহ স্কুল কলেজের ছাত্র ছাত্রী, শিক, অভিভাবক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নাট্য প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিওসহ সর্বস্তরের নারী-পুরুষ র্যালীতে অংশগ্রহণ করেন।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনম ফয়জুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুব হাসান শাহীন, নরসিংদী প্রেস কাবের সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক সফিকুল মোহাম্মদ মানিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, জেলা তথ্য অফিসার নাছিমা খাতুন, ডেপুটি কমান্ডার আরমান মিয়া, শিলমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকির, পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।