
৫২ রাজনীতি ডেস্ক।।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীকে তার নিজ গ্রাম পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে দাফন করা হবে। নিজামীর পরিবারসূত্রে এই খবর জানা গেছে।
এদিকে মতিউর রহমান নিজামীর মরদেহ পাবনায় প্রতিহত করার ঘোষণা দিয়েছে জেলা, সদর উপজেলা ও নিজামীর নিজ এলাকার তরুণ প্রজন্ম ছাত্রলীগসহ প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্তরা তাদের দাবি, শরীরের একবিন্দু রক্ত থাকতে মতিউর রহমান নিজামীর মরদেহ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত পাবনার মাটিতে ঢুকতে দেয়া হবে না।
তাদের মতে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে বিশেষ করে মহান স্বাধীনতাযুদ্ধের সময়ে এই নিজামী যে হারে হত্যাযজ্ঞ, গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, ধর্ষণে সহায়তা, বাড়িঘর লুট করেছে, সেই অপরাধের ধারাবাহিকতায় মৃত্যুদণ্ডই ছিল তার একমাত্র সাজা। যে সাজা কার্যকরের পথে। ফাঁসি কার্যকর হওয়া মানে বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনারবাংলা রাজাকারমুক্ত, কুলাঙ্গার মুক্ত হওয়া।
এ জাতীয় আরো খবর...