
৫২ রাজনীতি ডেস্ক।।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘নির্বাচনে অংশ নেয়া ছাড়া বিএনপির কোনো বিকল্প নেই। নির্বাচন নিয়ে অরাজকতার চেষ্টা করলে বিএনপিই ক্ষতিগ্রস্ত হবে।’
শনিবার বনানীতে জার্মানভিত্তিক ইন্টেলিজেন্ট কিচেন ও ফার্নিচার সলিউশন ‘হেটিক’ এপ্লিকেশন সেন্টার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ আগামী নির্বাচন নির্ধারিত সময়েই হবে উল্লেখ করে বলেন, সেই নির্বাচন হবে ক্ষমতাসীন দলের অধীনেই। সহায়ক সরকার কোনো গণতান্ত্রিক দেশে নেই, তাই বাংলাদেশেও এর কোনো সুযোগ নেই। যে যতো কথাই বলুক সংবিধান অনুযায়ীই দেশে নির্বাচন হবে।
সরকারের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা বিএনপির নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, তবে কেউ গোলযোগের চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, ক্রয় ক্ষমতা বাড়ায় দেশের মানুষ আধুনিক জীবনযাত্রায় ঝুঁকছে। আর সেকারণেই বিশ্বের বৃহত্ ব্রান্ডগুলো বাংলাদেশে তাদের বাজার তৈরিতে এগিয়ে এসেছে। তিনি আশাপ্রকাশ করে বলেন, অত্যাধুনিক হেটিক পণ্য দেশের মানুষের জীবনযাত্রায় নতুন মাত্রাযোগ করবে।
এ জাতীয় আরো খবর...