আবু বক্কর সিদ্দিক, ৫২ গাইবান্ধা অফিস।।
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় জমি আছে ঘর নাই প্রকল্পে ব্যাপক অনিয়মের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন- সংশ্লিষ্ট পবনাপুর ইউপি’র সংরক্ষিত আসনের সদস্য জুঁই বেগম।
সোমবার সকালে সংবাদ সম্মেলনে জুঁই বেগম বলেন- বিগত নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। তিনি নিজেও একজন সহায়- সম্বলহীন হতদরিদ্র প্রকৃতির। তার নিজের সামান্য ভিটেমাটি ছাড়া আর কোন জায়গা- জমি, এমনকি থাকার ঘর পর্যন্তও নেই। বিগত অর্থবছরে সরকারের গৃহীত ‘জমি আছে-ঘর নাই’ প্রকল্পের একটি ঘর তিনি তার স্বামীর নামে নিয়ে বসবাস করছেন। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।