বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

প্রায় তিন দশক পর সক্রিয় ডাকসু: অনিয়মের অভিযোগ তুলে ভিসির পদত্যাগ চাইল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০১৯, ৬:০৩ অপরাহ্ণ

৫২ শিক্ষা ডেস্ক।।

দীর্ঘ প্রায় তিন দশক পর সক্রিয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু) এবং হল সংসদসমূহ। গত এগারো মার্চ অনুষ্ঠিত কেন্দ্রী সংসদ ও হল সংসদের নির্বাচন নিয়ে অভিযোগ এবং পুন:নির্বাচনের দাবীকে অমিমাংসিত রেখেই ডাকসুর নবনির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার।

পদাধিকার বলে ডাকসুর সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামনের সভাপতিত্বে নির্বাহী কমিটির প্রথম সভায় আবাসিক হলগুলোতে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে সিট বরাদ্দ দেয়া, অছাত্র ও বহিরাগতদের হল ছাড়া করা এবং  ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ সহ  শিক্ষার্থীদের  স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি  প্রস্তাব গৃহিত হলেও ডাকসুতে প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য পদ দেয়া নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের সুত্রপাত হয়েছে।

ডাকসু নির্বাচনের আয়োজনে সহযোগিতা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্য পদ দেয়ার প্রস্তাব উত্থাপন করে  ছাত্রলীগের সদস্যরা। তবে একটি  ত্রুটিপূর্ণ ও বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত ডাকসুতে প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য পদ দেয়ার  প্রস্তাবকে বিরোধীতা করেন নতুন দায়িত্ব নেয়া ভিপি  নুরুল হক নুর। এ সময় নুরুল হক নুর  ছাত্রদের দাবীর সাথে একাত্বতা প্রকাশ করে জানান, ডাকসুতে নতুন তফসিল ঘোষনা করে পুন:নির্বাচন  দিতে হবে।

সভা শেষে ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি নির্বাচিত ছাত্র সংসদের কার্যপরিচালনায় প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।

১৮টি হল সংসদের অভিষেক:

এদিকে গতকাল ডাকসুর সাথে ১৮টি হল সংসদেরও অভিষেক অনুষ্ঠান ও প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের মধ্যে ৯টি হলেই ছাত্রলীগ পূর্ণাঙ্গ প্যানেল জয়ী হয়। সংশ্লিষ্ট  হলের প্রভোস্টগণ নির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেন। এর আগের দিনই হল সংসদের কার্য পরিচালনার জন্য একজন হাউজ টিউটরকে কোষাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়। হল সংসদের বৈঠকে নির্বাচিত নেতারা সংশ্লিষ্ট হলের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন,নতুন ছাত্রসংসদ  তাদের স্বার্থ রক্ষা করবে এবং   ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকবে।

এদিকে, ডাকসু নির্বাচনে অনিয়মের সাথে জড়িতদের পদত্যাগের দাবিতে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল।  ছাত্রদলের দাবি, ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি, এটা স্পষ্ট। এর দায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগ করতে হবে। এছাড়া, যারা এই নির্বাচনে অনিয়ম ও কারচুপির সাথে জড়িত ছিল সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ সময় সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লাল কার্ড প্রদর্শন প্রগতিশীল ছাত্র ঐক্যের:

তাছাড়া,  ডাকসুর বৈঠক চলাকালে ডাকসুতে দায়িত্ব নেয়া নির্বাচিতদের ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি লাল কার্ড প্রদর্শন করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্য। তারা ডাকসু ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানায়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রী, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
22232425262728
2930     
       
    123
45678