মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে কোন প্রকার নিয়ম-নীতি না মেনে, ২ মাসের বকেয়া বেতন তথা শতভাগ বেতন ও ইদ বোনাসের দাবিতে; গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন হোতাপাড়া এলাকায় এলিগ্যান্ট গ্রুপের গার্মেন্টস কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোদ্ধ করে রাখে। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে বিক্ষোভ তোলে নেয় শ্রমিকরা।
পুলিশ জানায়, সকাল ১১ দিকে ওই গার্মেন্টস কারখানার শ্রমিকরা ২ মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও শতভাগ বেতনের দাবিতে মনিপুরের হোতাপাড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
শ্রমিকদের অভিযোগ, কারখানায় নিয়মিত কাজ করেও শতভাগ বেতন নিয়ে তালবাহানা করছে মালিক পক্ষ। বেতনের পাশাপাশি ইদ বোনাস পরিশোধেরও দাবি জানায় শ্রমিকার।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডাক্তার নন্দিতা মালাকার জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলাকালে কারখানায় যারা কাজ করতে পারেননি, বিজিএমইএ- এর সীদ্ধান্ত অনুযায়ী শুধু মাত্র তারাই বেতনের ৬০ বা ৬৫ শতাংশ পাবে। বাকি শ্রমিকরা শতভাগ বেতন পাবে। কারখানা কর্তৃপক্ষ এ সীদ্ধান্ত মেনে নিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।