৫২ মফস্বল ডেস্ক।।
বিজয় দিবসকে অবমানান করে গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার নয়াপাড়ায় অবস্থিত ইপিলিয়ন গ্রুপের কারখানা চালু রেখেছেন কর্তৃপক্ষ।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটিতে সারাদেশের সমস্ত কলকারখানা বন্ধ থাকলেও সরকারি ছুটির তোয়াক্কা না করে মহান বিজয় দিবসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিকই চালু ছিলো ইপিলিয়ন গ্রুপের কারখানা।
গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে ইপিলিয়ন গ্রুপের ফ্যাক্টরীতে গেলে সিকিউরিটি ইনচার্জ জানান, কারখানা বন্ধ অাছে কর্তৃপক্ষ কেউ উপস্থিত নেই ।
কিন্তু কারখানার বিকল্প গেইটে গেলে দেখা যায় বিকল্প তিনটি গেইট দিয়ে শ্রমিকরা কারখানায় প্রবেশ করছে। সংবাদকর্মী অাসার সংবাদে তারা দ্রুত গেইট বন্ধ করে দেয়।
পরিচয় গোপন করে একজন শ্রমিকের কাছে কারখানা খোলা কিনা জানতে চাইলে তিনি জানান, কারখানা চলছে অার তিনি দুপুরের খাবারের বিরতিতে খাবার খেয়ে কাজে যোগ দিতে কারখানায় যাচ্ছেন।
মহান বিজয় দিবসে সারাদেশের সকল কারখানা বন্ধ থাকলেও কিভাবে ইপিলিয়ন গ্রুপ সরকারি ছুটির দিনেও ফ্যাক্টরী চালাচ্ছেন তা জানতে কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।