সুইডেনের পুরোটা খরচে পড়ার বৃত্তি, ৭৫০টিরও বেশি প্রোগ্রামে
সুইডেন সরকার বিদেশি শিক্ষার্থীদের পুরোটা খরচে স্নাতকোত্তর প্রোগ্রাম করার সুযোগ দিচ্ছে। সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস (এসআই স্কলারশিপ) এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তি পাবেন। বাংলাদেশসহ ৩১টি দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
সুইডিশ ইনস্টিটিউট (এসআই) ৭৫০টিরও বেশি মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি দেয়। এই পুরোটা খরচে বৃত্তিতে স্নাতকোত্তর প্রোগ্রামের সময়কাল এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদন করার জন্য প্রথমে সুইডেনের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। বৃত্তি পেলে ২০২৫ সালের অটাম সেমিস্টারে পড়াশোনা শুরু করতে হবে।
জীবনযাত্রার খরচের জন্য মাসে ১২ হাজার সুইডিশ ক্রোনার (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৩৩ হাজার ৩২৬ টাকা) পাবেন
স্বাস্থ্য বীমা
ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনার অনুদান
এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালস এবং এসআই অ্যালামনাই নেটওয়ার্কের সদস্যপদ, যা শক্তিশালী একটি নেটওয়ার্ক গঠনের সুযোগ করে দেয়
বাংলাদেশের নাগরিক হতে হবে
স্নাতক ডিগ্রি সম্পন্ন ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে
সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন অসাধারণ হতে হবে
যে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করবেন, তা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে
আপনাকে অবশ্যই একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৫-এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে
আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নিয়ে থাকলে আবেদন করার দরকার নেই
সিভি (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
লেটারস অব রেফারেন্স (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
কর্ম অভিজ্ঞতা এবং নেতৃত্বের প্রমাণপত্র (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
বৈধ পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি
মোটিভেশনাল লেটার
আগ্রহী প্রার্থীরা সুইডিশ ইনস্টিটিউটের ওয়েবসাইট https://si.se/en/apply/scholarships/swedish-institute-scholarships-for-global-professionals/ থেকে এসআই স্কলারশিপের বিস্তারিত তথ্য জানতে পারবেন। একই লিংক থেকে সিভি, লেটারস অব রেফারেন্স এবং কর্ম অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করে আবেদন করতে পারবেন আগ্রহীরা।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৫