**খুলনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি শুরু**
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে জানুয়ারি ২০২৫ সেশনে পিএইচডি ফেলো প্রোগ্রামে ভর্তির ঘোষণা দেওয়া হয়েছে।
**যোগ্যতা:**
* খুলনা বিশ্ববিদ্যালয় বা দেশের অন্য কোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি।
* দেশী বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসি স্বীকৃত সমমানের মাস্টার্স ডিগ্রি।
* কমপক্ষে ১৭ বছরের শিক্ষা সম্পন্ন।
* বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারীদের ইউজিসি অনুমোদিত প্রতিষ্ঠান ও ক্যাম্পাসের সার্টিফিকেট জমা দিতে হবে।
* এইচএসসি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ (সিজিপিএ ৪ এর মধ্যে ৩ বা ৫ এর মধ্যে ৩.৫)।
* এসএসসি/সমমান বা এইচএসসি/সমমান পরীক্ষায় প্রথম বিভাগ এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় যেকোনো একটিতে প্রথম শ্রেণি (সিজিপিএ ৪ এর মধ্যে ৩ বা ৫ এর মধ্যে ৩.৫)।
* কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণ করা হবে না।
**আবেদনের শেষ তারিখ:** ২৮ নভেম্বর ২০২৪
**আরও তথ্যের জন্য** খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ক্লিক করুন।