**ফুলকুঁড়ি আসরের ‘সুবর্ণজয়ন্তী মাইন্ড ম্যারাথন’**
‘শিক্ষায় আনন্দ, গড়বো নতুন দিগন্ত’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী চলছে ‘সুবর্ণজয়ন্তী মাইন্ড ম্যারাথন’ নামক প্রতিযোগিতা।
ফুলকুঁড়ি আসর পিরোজপুর শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ট ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সুবর্ণজয়ন্তী মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ফুলকুঁড়ি আসর পিরোজপুর শাখার সহকারী পরিচালক তানজিম রহমান সিয়াম এবং অন্যান্য সংগঠকবৃন্দ।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
লেখক: সাদী মো. হিমেল, পিরোজপুর