এক সিরিজ, এক ছবি
২০ নভেম্বরে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’ আর ২৯ নভেম্বরে সিনেমা ‘ভয়াল’ নিয়ে ডেড় সপ্তাহের ব্যবধানে পর্দায় আসছেন অভিনেত্রী আইশা খান।
হুমায়ূন আহমেদের উপন্যাসের পাঁড় ভক্ত মিলা। ঘোরাঘুরির ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী হিমুর প্রতি যে মেয়ের আকর্ষণ। মিলার মনে আশা, তার জীবনেও হিমুর মতো কোনো তরুণ আসুক। বেফিকির হিমু যেমন হলুদ পাঞ্জাবি পরে, যার কোনো পকেট নেই; খালি পায়ে শহর চষে বেড়ায়, কখনোবা পার্কে ঘুমায়। যে তরুণ আসবে, সে-ও তেমনই হবে। শেষ পর্যন্ত মিলার জীবনে হিমু আসবে কি না, জানতে হলে দেখতে হবে ‘ফ্রেঞ্জি’; সিরিজটি মুক্তি পাচ্ছে ২০ নভেম্বর। এই বিঞ্জ অরিজিনাল সিরিজটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক জাহিদ প্রীতম।
এই সিরিজে মিলার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আইশা খান। পেশায় মিলা একটি বিজ্ঞাপনী সংস্থার কপিরাইটার। বই পড়তে পছন্দ করে, পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া তার প্রিয় কাজ।
সম্প্রতি আইশা খান প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "বইয়ের ভেতরের চরিত্র হিমু জ্যোৎস্না দেখতে ভালোবাসে। মিলারও চায়, তার জীবনে যে তরুণ আসবে, তার সঙ্গে সে জ্যোৎস্না দেখবে।" মিলার সঙ্গে আইশা খানের কতটুকু মিল রয়েছে? এই প্রশ্নে এই তরুণ অভিনেত্রী বলেছেন, "দুজনেরই হুমায়ূন আহমেদের বই পড়তে ভালো লাগে। এর বাইরে তাদের আর কোনো মিল নেই।"
বর্তমান সময়ের বন্ধুত্বের ওপর নির্মিত ‘ফ্রেঞ্জি’ সিরিজে একদল তরুণের জীবনের সুখ-দুঃখের পাশাপাশি প্রেম, সিচুয়েশনশিপ তুলে ধরা হয়েছে। বিশুদ্ধ বন্ধুত্ব নিয়ে ঢাকায় এমন একটাও কাজ খুব একটা দেখা যায় না।
এ কারণে এই কাজটি নিয়ে আশাবাদী আইশা খান বলেছেন, "একই ধরনের বিষয়বস্তু অনেক সময় দর্শকের পছন্দ হয় না। মাঝেমধ্যে ‘ফ্রেঞ্জি’র মতো কাজ দেখা উচিত। এটা খুব বেশি ভাবাবে না, রহস্যও খুব একটা থাকবে না। মন শান্ত থাকবে। বর্তমানে ওটিটিতে যেসব কিছু রয়েছে তার মধ্যে এটি আলাদা।"
এই ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার দেড় সপ্তাহের ব্যবধানে মুক্তি পাচ্ছে আইশা খান অভিনীত চলচ্চিত্র ‘ভয়াল’। পরিচালক বিপ্লব হায়দারের এই সিনেমায় গ্রামীণ এক কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন শহরে বেড়ে ওঠা আইশা খান। চরিত্রটি নিয়ে তিনি বলেছেন, "গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করাটা আমার কাছে অনেক কঠিন ছিল। গ্রাম আমি আগে খুব কম দেখেছি।"
গত বছরের ডিসেম্বরে সিলেটের একটি খাসিয়াপুঞ্জিতে সিনেমার শুটিং করেছেন আইশা খান। টানা ১৩ দিন। "শুটিংয়ের সময় যত বেশি ফোন থেকে দূরে থাকা যায়, তত ভালো। শুটিংয়ের জায়গায় ইন্টারনেট নেটওয়ার্ক ছিল না; এটা আমার অনেক উপকার করেছে। পরিচালক যেভাবে চরিত্রটিকে তুলে ধরতে চেয়েছিলেন, সারাক্ষণ ফোন থাকলে হয়তো সেটা করা সম্ভব হতো না।" ‘ভয়াল’-এ আইশার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা।
‘ফ্রেঞ্জি’ ও ‘ভয়াল’ দুটি কাজ নিয়েই আশাবাদী আইশা। বাকিটা তিনি দর্শকের ওপর ছেড়ে দিতে চান।
নাটকে অনিয়মিত
জাহিদ প্রীতমের নাটক ‘বুক পকেটের গল্প’ সিরিজে ‘মালিহা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আইশা খান। এই চরিত্রটি কি আপনার ক্যারিয়ারে বড় ধরনের কোনো পরিবর্তন এনেছে?
আইশার বক্তব্য, "নাটকের গল্পটা আমার পছন্দ হচ্ছিল না অথবা আমি যে ধরনের গল্প পছন্দ করি, সেই ধরনের গল্পে পরিচালকেরা আমাকে ভাবছিলেন না। কিন্তু কাজটি মুক্তি পাওয়ার পরে সেই ধারণাটা বদলে গেছে। ভালো গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি। পাশাপাশি নাটকে নিয়মিত হওয়ার উৎসাহও পেয়েছি।"
‘কাইজার’, ‘মারকিউলিস’-এর মতো ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন আইশা। "ওটিটিতে আমাকে নিয়মিতই পাওয়া যায়। তবে বছরে দুটির বেশি কাজ মুক্তি পায়নি। কিন্তু কাজগুলো অনেক আত্মতৃপ্তি নিয়ে করেছি। পর্দায় আমাকে যতটুকু সময়ই দেখা যাক না কেন, প্রতিটি কাজেই আত্মতুষ্টি ছিল।"
পরপর দুটি ওয়েব সিরিজ আর সিনেমা মুক্তি পেলেও বর্তমানে নাটকেই বেশি কাজ করছেন আইশা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, "আমার অভিনয়ে অনেক ভুল আছে। ভুলগুলো যত তাড়াতাড়ি সংশোধন করা যায়, ততই ভালো। এ জন্য নিয়মিত চর্চা করা উচিত। শুধুমাত্র বই পড়লেই হয় না, ব্যাবহারিক ক্লাসও জরুরি। যত বেশি পরিচালক ও শিল্পীর সঙ্গে কাজ করব, তত বেশি শিখতে পারব, জানতে পারব আর নিজেকে আবিষ্কার করতে পারব। এই তাগিদ থেকেই নাটকে নি